আমি সিস্টেমের
ভিতর থেকে বেরোতে পারিনা। আমার অসুস্থতা, আমার মন খারাপ,সব শবের সমাধিস্থ
।আমার বিহ্বলতার নাম দিয়েছি 'মন কেমনের রাস্তা'।এই রাস্তায় গলি নেই।আলো নেই।অন্ধকার নেই।ফুটপাত ধরে শুধুই হেঁটে চলা।সামনে
ছায়া, পিছনে ছায়া আর ভিতরে যুগ যুগ বেঁচে থাকার
মায়া।এই বেঁচে থাকার নাম দিয়েছি 'আত্মহনের চৌরাস্তা'।চৌরাস্তায় আমার প্রেমিকারা থাকে।আমার বন্ধুরা থাকে।আমি দেখতে পাই না।তবে পিছন
থেকে মাঝেমাঝে কারা যেন বলে 'ধাপ্পা','ধাপা'।
প্রচ্ছদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Code by Haakblog


Ekdom ekdom tai... bastob kobita
উত্তরমুছুন