আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger
অণু-কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অণু-কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

কবিতাঃ নুড়িপাথরে প্রশ্নচিহ্নগুলি / ঈশিতা ভাদুড়ী


রেললাইনের ওপর ভন্ডুল শরীর, বিচ্ছিন্ন হাঁটু ।
নুড়িপাথরে ডিগবাজি খায় প্রশ্নচিহ্নগুলি…

উদাস হাওয়ায় ছিল কি কুপ্রস্তাব কোনো ?
ছায়া-অন্ধকারে ছিন্নভিন্ন হাসি গতকাল ?

সাঁকোর ওপরে দু-এক ফর্মা জীবন ? ছিল কি ?

রবিবার, ১৮ মে, ২০১৪

অণু-কবিতাঃ সরল পথ / স্বপন রেজা


রোদের ওপাশে
ছায়ার ভীষণ দরকার।
তুমি কি জানতে -
পাখিদের মুখের লালা

গোধূলির রং ধুয়েমুছে দেয় প্রতিদিন।

অণু-কবিতাঃ একটি কবিতা / দীপ্ত প্রসাদ সিংহ


অদ্ভূত ছন্দে তুমি হেঁটে যাচ্ছ
দোলনা থেকে দোলনায়
পাতার শিরার মতো
গোলাপীর প্রকট ঔজ্জ্বল্যে
                     হে মৃন্ময়ী
মাটিকেও দেখেছি গাছ হয়ে উঠতে

অণু-কবিতাঃ জার্নি / ঈশিতা ভাদুড়ী



একটি পথ। দীর্ঘ। অমসৃণ। 
একটি পথ। ভরপুর বাম্পার। ভয়ানক গর্ত।
এই পথের শেষ?

ধুলোতে নেগেটিভ। উড়ছে সারাপথ। 
মিউজিক নেই। লাইটও নেই। 
এই জার্নির শেষ?

অনু-কবিতাঃ তিনটি অণু-কবিতা / মৌমিতা চক্রবর্ত্তী


(১)
পড়ন্ত দুপুর ধুসর বিকেল
তুই পাখি উড়ছিস নিরন্তর
মন আজ বন্দি বুকের ভিতর
নিজের সাথে বলে কথা অবিরত
                               

 (২) 
  মুখোশের মাঝে মুখের ভিড়
  কেউ কাপুরুষ কেউ বা বীর
 জন মিছিলে সামিল সকল
 মেনে নিচ্ছে চেনা পরাজয়

    
     (৩)   
   ক্লিয়পেট্রার মত মৃত্যু এসে
   গ্রাস করুক এই ব্যর্থ জীবন
   সর্পের দংশনে নীলাভ শরীরে
  রইবে বিজয়ের অম্লান হাসি



CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।