মেয়েটা চাঁদের আলোয় ঘর খুঁজতে বেরিয়েছিল
পায়নি
জানাই ছিল পাবে না
চাঁদ যখন অন্ধকারের সমার্থক
তখন ঘর আর ঘর থাকেনা
এমন কোন ভূগোল থাকেনা ঘর তৈরির উপযুক্ত
অবাক হতে হয় প্রপিতামহীর আঁচল
৬৮ বছর পরেও হাওয়ার একই গতিপথে
সক্ষম হয় মেয়েটাকে উড়িয়ে যেতে দেখে
ভবিষ্যৎ থেকে অতীতের পুরুষ্টু নিগড়
যা থেকে আদতে পালাতে চেয়েছি আমরা
স্বাধীনতা এখানে এসে ব্যর্থ হয়ে যায় , অর্থহীন
যা কখনো ছিলনা যৌথভাবে
যা কখনো হয় নি একক গড়ে তোলা সংসারেও
স্বাধীনতার নামে টুকরো টুকরো ধুলোবালি
মাঝে মাঝে ছিটকে এসে অপবিত্র করেছে আমাদের
ভাবলে হাসি পায় –
একসময় কি সহজ আকুলতা ছিল স্বাধীনতা শব্দটিতে ।



শেষ লাইনেই যেন সব কথা পরিস্কার করে দিয়ে গেল । অসাধরন এক কবিতা
উত্তরমুছুনবেশ ভালো লাগলো কবিতাটি ।
উত্তরমুছুন