আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

কাব্যি-কথাঃ সেল-ফনি / শুভদীপ বর্ধন

  
প্রেক্ষাপট – হীরক রাজার মূর্তি উন্মোচন হবে, হাতে সময় বড়ই কম । এমন সময়ে রাজা জানতে পারলেন “নিজসবী’ র” কথা । সভাসদদের সম্মিলিত প্রচেষ্টায় সার্থক হবে মূর্তি উন্মোচন । সেই প্রসঙ্গের কিছু কথোপকথন ...


রাজা  -       শিল্পমন্ত্রী !!!
                মিটিমিটি হাস দেখি
                বলি খবর কি আছে কিছু ?
                নাকি সবই চালাকি !!!

শিল্পমন্ত্রী –  গর্দান নেবেন জাঁহাপনা
                আপনার কাজে ফাঁকি !!!
               এমন ধৃষ্টতা এ রাজ্যে কারও আছে নাকি ?

রাজা -      বাজে কথা ছাড়
               ঝেড়ে কাশ তো বাপু
               সাফসাফ বল, কাজ বাকি কত আরও !!!

শিল্পমন্ত্রী – কাজ প্রায় খতম, জাঁহাপন
              পরশু প্রাতে শুভলগ্নে আপনার মূর্তি উন্মোচন

রাজা -     অ্যা !!! খতম !!! বল কি ???
             তুমি তো বেশ efficient দেখি
             হীরা চাই হীরা ???
             এই নাও সর্পিল হার, হীরা দিয়ে প্যাঁচানো...

বিদূষক -  (নিচুস্বরে)  ন্যাকামো !!!

রাজা –     বিদূষক, কিছু বললে নাকি ?

বিদূষক – আজ্ঞে মহারাজ, কাল থেকে ভিড় বাড়বে
             সে খেয়াল আছে কি ?


রাজা –                     কিহে, Event Manager খবর কি ?

Event Manager –  রাজসূয় যজ্ঞ হবে, মূর্তি উন্মোচন
                             স্বর্গ থেকে আসবে নেমে নন্দন কানন
                             শুন্ডি কিমবা হুন্ডি থেকে লোক আসুক যত
                             দেখবেন স্যার, ইভেন্ট টীমের পেশীর জোর কত
                             ভাড়া করে লোক আনছি, কয়েকলাখ হবে
                             ইভেন্ট দেখে বাঘে গরুতে একঘাটে জল খাবে
                             প্রেস মিডিয়া সবে মিলে সাজো সাজো রব
                             এসব করেই Famous আমরা, এটাই মোদের Job

রাজা –                    উরিব্বাবা !!! এত বড় ভাষণ !!!

বিদূষক -                  কার আমদানি সেটাও দেখুন
                             কাজেও টোটাল মাখন

রাজা –                    কি জানি বাপু !!! আমার কিন্তু টেনশন হচ্ছে খুব
বিদূষক –                 আরে ধূর !!! টেনশন সব উড়ে যাবে
                             মারলে দিলস্কুপ

রাজা –                    যাক গে, তবু অভয় দিলে

বিদূষক –                হেঁহেঁ, এটাই তো করছি হালফিলে

রাজা –                   তবে যাই বল, ইভেন্ট কিন্তু success হওয়া চাই

মন্ত্রী –                     সব ই হবে, তবে selfie টা must
                             ওটাও কিন্তু চাই

রাজা –                  selfie !! সে আবার কি ?           



বিদূষক –              আরে, গালে গাল ঠেকিয়ে ছবি তোলে
                           দেখেননি নাকি ?
                           স্মার্ট ফোনে ভর করে দিবা থেকে রাত্র
                           সেলফি তুলছে, লোক দেখাচ্ছে, পাত্রী হোক বা পাত্র

 মন্ত্রী -                  অবশ্য আরও একটা নাম আছে, “নিজস্বী”
বিদূষক –              বাবা !! “আনন্দ” যে আর ধরে না দেখি
                           কি খুশি !!!

মন্ত্রী  -                  মহারাজ, সেলফি তুলতে স্মার্টফোন চাই
                          ওটা কিনতে হবে আগে
                          আপনি শুধু আদেশ করুন,
                          নিয়ে আসি আগে

রাজা –                কোথায় পাই, কি করে পাই
                         সেসবে আমার দরকার নাই
                         আমি শুধু সেলফি বুঝি
                         স্মার্টফোন আমার চাই ই চাই

                         অকর্মণ্য অপগন্ড সেলফি বোঝে না
                         ডেকে পাঠাও গবেষক কে, দেখি সে জানে কিনা
                         এটাও আর এক অদ্ভুত জীব, কি যে ঘাস কাটে
                         দিনে নাকি ঘুমিয়ে থাকে, রাতে খালে হাঁটে
                         মুখেও খালি একই কথা, ঝাড়ে একই বুলি
                         শুধোলে হাসে ফোকলা হাসি, দাড়িতে কাটে বিলি



******************** গবেষকের প্রবেশ*****************

রাজা -              এই যে জ্ঞানতীর্থ
                       তোমার তীর্থে আছে কি জ্ঞান ?
                       আমাদের তো সীমিত 
                       জানা আছে স্মার্টফোন কি ?
                       কিমবা কোনটা বেস্ট 
                       পরশু প্রাতে লাগবে কাজে
                       No Time To Test
 
গবেষক –         বেসিক থেকে মিডিয়া সিরিজ, ফোন থেকে ট্যাব
                      ওসব আমার নখের ধূলো, I’m the Fab
 
রাজা –             বটে !!!
                      কত Memory তোমার স্লটে ?
 
বিদূষক –          বাবাহহ !!! কি স্বতঃস্ফূর্ত 
                      আজকে থেকে তুমি হলে জ্ঞানী ভাষণতীর্থ
 
রাজা –            চটপট ট্র্যাকে এস তো
                      সময় বড় কম
                     আসল কাজ এখনও বাকি
                     ছুটবে তখন দম
 
 
গবেষক –       আম থেকে লিচু আছে, এমনকি আপেল
                    Max Min যাই হোক, রেডি স্যাম্পেল
                    প্রসেসরে ভ্যারাইটি, Dual to Quad
                    লোভনীয় App আছে, বাড়াতে সোয়াদ 
                    IPS TFT to AMOLED Disp
                    রঙ চটা ছবিকেও করে দেবে Crisp
                    হাঁড়িচাঁছা ছোঁড়া থেকে রঙ করা বুড়ো 
                    বাইনারি এ জগতে, দলে সব ছুঁড়ো 
                    Un থেকে Smart করে, এ এমনই কল
                    তেলোয় আনে দুনিয়াটা, দুর্বলের বল
   
রাজা –             আর সেলফি ???
 
গবেষক –         এত কিছু হচ্ছে যখন, সে আর এমন কি ?
 
রাজা –             অভয় দিচ্ছ ? বলছ তোলা যাবে ?
 
গবেষক –         ভদ্রলোকের এক কথা স্যার, সাক্ষী রইল সবে
 
রাজা –              মন্ত্রী, তবে দেরি কিসের ?
                       এবার বেরিয়ে পড় 
 
বিদূষক –           Flipkart এও পাওয়া যায় সব
                       ওটাও দেখতে পার
 
রাজা –             হোক না দামী, কেতটা আসল 
                      ওটাই দরকার
                      Prestige টাই Ultimate Boss, ওটাই Matter
 
বিদূষক –          সত্যি মাইরি !!! 
                      Total Satire
 
মন্ত্রী –              রাজন, এবার থামতে হবে, ভাষণ অনেক হল
                     নয়তো Sure বলবে লোকে, মেগার চ্যানেল খোলো 
                     তবে একটা কথা বলে রাখি, বলতে যখন হবে
                      এ রাজা আর সে রাজা নেই, আগে জানত যেমন সবে
                      মোদের রাজার মনটা বড়, দরদী ডায়মন্ড
                      ভাল থাকেন, ভাল রাখেন, যেন Covalent Bond
                      আরেকটা নাম নিতে হবে, মানিক রাজা তিনি
                      অমর সৃষ্টি “গুগাবাবা”, সঙ্গে হীরক গিনি 
                      গাজন গেয়ে Parody করে, যে বলয় লিখলাম

                      দ্বিতীয় ভাগে continuation, থাকবে কথা দিলাম ।।

1 টি মন্তব্য:

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।