আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪

প্রবন্ধঃ ৬৭ তম স্বাধীনতা দিবসে / মৌমিতা চক্রবর্তী




         স্বাধীনতা বলতে কি বুঝায়?ভারতীয় সংবিধানের ১৯ নং ধারায় টি স্বাধীনতার উল্লেখ আমরা পাই সেই সূত্রে আমরা বাক স্বাধীনতা ,চলাফেরা করা,সংঘসমিতি গঠন করার স্বাধীনতা,যে কোন বৃত্তি নির্বাচন,ভারতের ভূখণ্ডে বসবাস করার স্বাধীনতা, ,শান্তিভাবে সমবেত হবার স্বাধীনতা এগুলির অধিকার আমরা পেয়ে থাকি কিন্ত আমরা কী সত্যি স্বাধীনতার মর্ম বুঝি? স্বাধীনতা বলতে প্রকৃত অর্থে যা বোঝায় তা হল স্ব + অধী অর্থা নিজের অধীনে বা নিজের শাসনের মধ্যে থেকে কর্ম সম্পাদন করা,সুস্থ ভাবে জীবন যাপন করা কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতার ভুল বার্তা পৌঁছেছে মানুষের কাছে তারা স্বাধীনতা স্বেচ্ছাচারিতার মধ্যে পার্থক্য নিরূপণ করতে অপারগ এক শ্রেনির মানুষ স্বাধীনতা কে হাতিয়ার করে তাদের কাজ সিদ্ধি করে চলেছে অবিরতআবার অপরদিকে আরেক শ্রেণীর মানুষের কাছে স্বাধীনতার কোন মুল্য নেই তারা প্রতিদিন নিপীড়িত ,অত্যাচারিত শ্রেনির মানুষযাদের কে প্রতিদিন এক বেলা খাবারের যুদ্ধে অবতীর্ণ হতে হয়তাদের সংগ্রামের চিত্রটা একইরকম রয়ে গেছে, বদলে নি অবস্থাটা তার সাথে বাড়তি সং - যোজন যে স্বাধীনতার পরে নিজের দেশের মানুষের কাছ থেকে অবহেলা অন্যায় স্বাধীনতা সাম্যতা আনেকিন্তু স্বাধীনতার ৬৭ বছর পরেও ভারতবর্ষে সাম্যতা আসেনিভেদাভেদ রয়ে গেছে অবিকৃত ভাবেশুধু তাই নয়,ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য থেকে গেছে ছেলেরা যে সকল ক্ষেত্রে স্বাধীন,মেয়েরা কিন্তু সব দিক থেকে স্বাধীন নয় যেমন ছেলেরা যে কোন বৃত্তি বেছে নিতে পারে খুব সহজে কিন্তু একজন মেয়ের ক্ষেত্রে তা সবসময় সহজ হয়ে ওঠে না এক জন মেয়েকে সবসময় পরিস্থিতি ,সমাজ সমস্ত কিছু বিবেচনা করে চলতে হয় এক নারীপুরুষনিরপেক্ষ সংবিধান মান্য করলে এই ভেদাভেদ কি প্রকারে হয়? এর জন্য আমাদের গোড়ার দিক থেকে সচেতন থাকতে হবেপ্রত্যেক ঘরের মধ্যে এমন পরিবেশ থাকতে হবে যাতে মেয়েরা কক্ষনও না ভাবে যে তারা বঞ্চিত হচ্ছেতাদেরকেও জীবনের বৃহ পরিসরে বাঁচার সুযোগ দিতে হবে প্রত্যেক ঘর থেকে এটুকু চেষ্টা করলে মেয়েরাও স্বাধীনতার শ্বাস নিতে পারবেএর ফলে তাদের আশেপাশের যারা আছেন তাদের মানসিকতার পরিবর্তন হবে তারাও মেয়েদের কে সম্মান করবে তাদেরকে কেঊ হেয় করার সাহস পাবে না ,ফলে এক সুস্থ সমাজ তৈরি হবে যা বর্তমান ভারতবর্ষে প্রয়োজন স্বামীজি বলেছিলেন, যে সমাজে নারীর অগ্রগতি হয় না সেখানে সমগ্র সমাজের অগ্রগতি হয় নাএখন সময় এসেছে বিপ্লবীরা যে স্বাধীন ভারতবর্ষ তাঁদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের উপহার দিয়েছেন তা কোন ভাবে ব্যর্থ হতে দেওয়া চলবে না বর্তমানে ভারতবর্ষ ক্রীড়া, সাহিত্য ,চিকিৎসা , শিল্প সব দিক থেকে এগিয়ে আছে আমাদের শুধু প্রয়োজন নিজেদের সংকীর্ণতা, দুর্বলতা কে দূর করে সামনের দিকে অগ্রসর হওয়া অর্থ যাতে এক শ্রেণীর হাতে কেন্দ্রীভূত হয়ে না থাকে সেটা সরকারের দেখা কর্তব্যভারতের ৬০ শতাংশ মানুষ এখনও দারিদ্রসীমার নিচে বসবাস করে জনজীবনে শৃঙ্খলা, নিরাপত্তার অত্যন্ত অভাব দেখা দিয়েছেনিয়ম কানুনের কেউ পরোয়া করে না


         সম্প্রতি
ভারত কমনওয়েলথ গেমসে ভাল প্রদর্শন করে পঞ্চম স্থান অধিকার করেছে যার মধ্যে সোনার পদকের সংখ্যা ১৫ রৌপ্য পদকের সংখ্যা ৩০ ব্রোঞ্জ পদকের সংখ্যা ১৯ মহিলা ক্রীড়াবিদদের মধ্যে দীপিকা, জ্যোৎস্না রা অন্যান্য অনেকে সোনার পদক এনে দেশের মুখ উজ্জল করেছে তাছাড়া বিভিন্ন খেলার আয়োজক দেশহিসেবে ভারতের নাম উঠে এসেছেএসব খবর যেমন আমাদের গর্বের কারন হয়ে দাড়িয়েছে, ঠিক সেইসময় নিরভয়ার মত করুণ সত্য মনকে প্রচণ্ড আঘাত দেয় যদিও সমস্ত ভারতবাসী সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল তাদের নিজের মত করে কিন্তু তারপরও এই ঘটনার কি পরিসমাপ্তি ঘটেছে? এখনো এই ঘটনা অব্যাহত আছেএটা অত্যন্ত লজ্জাজনক কিন্তু আমাদের সকলের কর্তব্য এই লজ্জার অবসান ঘটানো সেটা না হলে আমরা প্রকৃত স্বাধীন এই কথাটা অত্যন্ত মিথ্যে শোনাবে শুধু আধুনিক পোশাক পরলে ভারতবর্ষে আধুনিকতা আসবে না, চাই মানসিকতার আমুল পরিবর্তন

         ভারতের
যে জল আমরা পান করছি,যে হাওয়াই আমরা নিশ্বাস নিচ্ছি তা যাদের জন্য সম্ভবপর হয়েছে তাদের সম্মান প্রদর্শন করা কি আমাদের কর্তব্য নয়? অবশ্যই কর্তব্যএই ১৫ আগস্টে স্বাধীনতার ৬৭ বছর পূর্ণ হবে যখন আমাদের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লাল কেল্লায় পতাকা উত্তোলন করবেন, তখন আমরা যাতে সেই পতাকার প্রতি শ্রদ্ধা - পূর্বক নমন করে স্বাধীনতার সেই লাল সূর্যের কাছে প্রতিজ্ঞা করব যে এই স্বাধীন ভারতবর্ষকে কোনভাবে আমরা কালিমালিপ্ত হতে দেব না,আমাদের এই দেশ সর্বকালের সেরা আসনে বিরাজমান রাখব কবির ভাষায় বলা যায় ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে বন্দেমাতরম


                            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।