ছায়ারা আমার
অন্ধকারের বন্ধু হতে পারেনি
আলো চাই, আবছা অথবা
খুব আলো
নইলে ছায়ারাও আসে না
#
লিখতে গেলে
দেখি ছায়াটাও আমার সঙ্গে কবিতা পড়ছে
যে কোনও
আলোর পেছনে গেলে ছায়ার ওপর
আমার অভিমান হয়
ছায়ার সঙ্গে তুমি যুদ্ধ করবে
কিনা বলে
দাওনি
ছায়া ডেকে
এনে হাত
দিয়ে
দেওয়ালে ফুটিয়ে তোলা ডাইনোসর
সেও
কি যুদ্ধ করবে ?
অথচ ডাইনোসরটি যেকোনও সময় খরগোস বা,
সাপ হতে
পারে, ছোবল
হতে পারে
অবচেতনে আলোর
পাশ গেলে
ছায়াটা কতবার আমি হয়ে যায়
আবার ছায়াটা চাইলেই কবি হতে
পারে না
আশেপাশের আলো
তাকে ঘিরে
রাখে


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন