কিসের এতো আয়োজন!
এত ফুল, মালা, তেরঙ্গা, জমায়েত, মাইক
এই ছুটিরে দিনে !
আবার কি কোনো প্রতিবাদী খুন !
আবারো কি ভাইয়ের মৃত্যু দিদির সম্ভ্রম রক্ষায়!
তবে কি কোনো রাজনৈতিক শহীদ দিবস!
পিঁয়াজের কি দাম বেড়েছে !
পাড়ার কেউ মন্ত্রী হলো !
আবার কোনো বস্তি উচ্ছেদ – হাইরাইজ!
স্বাধীনতা!
সে আর নতুন কি!
প্রতিবছর জন্মায় আর রাজনীতিকের হাতে মরে
মাইকে বাজে “মেরে ওয়াতন কে লোগো”
আমরা সমস্বরে “বন্দে মাতরম” ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন