আমি একাই পারি যেতে -
তুমি সঙ্গে থেকো শুধু ;
অপথে আকুল ধুলো বালি
এপথে জল বিছানো ধু ধু...
যাওয়ার রাস্তা কঠিন অনেক
সন্ধ্যে আঁধার নামা...
স্বাধীন জীবন উতল যখন
নাইবা হলো থামা।
ডাকছে সেই কৃষ্ণ বাশি
কানেই শ্রাবন ঢালে -
কদম গাছের লাজুক ছায়ায়
হৃদয় কথা বলে ।
পাড়া পড়শি সমাজ বিচার
এসব তোকে সাজে ?
বুঝিস না তুই, মেয়ে হয়েছিস
কোন মুখে চাস নিজে !
রয়েছে সব আপন স্বজন
ভালোই তো চায় তোর
জাত কুন্ডলী, জোটক বিচার
নয়লে কিসের ঘর !
এখনও ভাবিস ন্যায় অন্যায়,
স্বাধীন পরাধীন ?
স্বীকার করি … দুঃসাহসী
তোর দুখের কাছেই ঋন ।
জীবন চলে , যাপন চলে
তিনতাল সহজ গতে
স্ব-অধীন হবোই হবো
ঝাঁপতালটা নিজের মতে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন