আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

কবিতাঃ দুটি কবিতা / তোফায়েল তফাজ্জল


বিজ্ঞাপন
 
পণ্য-পসরা হিসেবে সোহাগিনী, চাইলে
যে কেউ হাতিয়ে নিতে পারে
দু'চার চামিচ উপভোগ
কপি করে বিড়ালের আড়াই পা যোগ!

তার আঙ্গিক ইশারা তোটা উন্মুখ
যেম্নি  মাটি ফেটে বেরোয় বাঁশের কোড়,
জল ভেদে রক্তশাপলা
পাতার মোড়কে পদ্মচাকা

উদ্দেশ্য ফোটাতে এতো কেনো পোশাক কার্পণ্য,
ঘূর্ণিঝড়ের কবলে কেনো আবেগের তরী?
লজ্জা-শরমের সম্পদ কি
ভাজি মাছ ভাবে
বেহায়া বিড়াল ?

জলমহলে ডাক পায় কি করে কোড়ল ?
  
ভেদাভেদ
 
বাঘ আসছে  সময়ের পোষ মানা প্রকৃর্তির টিয়ে
ডানা ঝাপটিয়ে ছড়াচ্ছে এমন খবর।

ধনী,  সরসদে করবে এর মোকাবিলা
সামনের সারিতে আছে পরনো কম্বল, কাঁথা-লেপ,
হাত শক্তে আরো যোগ হচ্ছে
কোরিয়া,  চায়নার বাজারজাত শীতবস্ত্রের সফল চালান।
কিন্তু নির্ধন, ফুটপাতে যারা
ঠিকা দরে বেচা হয় তাদের সামর্থ্য;
প্রয়োজন ফুরিয়ে গেলেই তারা বনে
কালি শেষ হয়ে যাওয়া বলপয়েন্ট    
জেবের আদর থেকে ছিটকে পড়ে কাদাজলে, মলে।
ভাবে, বন-প্লেটের ময়লা; ব্যবহৃত কনডম অধম!
    
ভূগোলের সূত্রে সোনার চামিচ মুখে জন্ম হওয়া

কারো দেখা হয়ে গেলে বুঝবে
কৃকলাস, না সমকাল বেশি বর্ণচোরা;
কাঙ্ক্ষিত রংধনু ঘিরে ফেলেছে মেঘের উটে,
চেনামুখ চিনতে না-পারার ব্যারামে কতোটা কাবু
আর অভিনয়ে কতো পাকা।
 
তারাও মানুষ আর এরা কি শুধু অন্যের বৈতরণী পারে?  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।