কবিতাঃ ঠোঁটের ডাঙায় / সন্তু ঘোষ
ঠোঁট ভিজিয়ে বৃষ্টি এলে ব্যস্ত দিনে
নিল আঁচলের বারান্দাতে স্পষ্ট দেখি
উপত্যকা, যমজ বেড়াল, নরম আদর
তখন বুকে জলের তোড়ে প্রবল ঋণে
ধূসর ঠোঁটে ঢেউয়ের মতো আবেগ এসে
তীব্র উড়ান - তীব্র লেখে শাওন-ভাদো
তখন বৃষ্টি - উষ্ণ স্রোতের প্রকট জিনে
নাভির দাগে টহলদারী আগুন রাগে
প্রকৃত হয় মোমের গলন - সঙ্গে ফাঁদও!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন