রেটিনায় স্যাটেলাইট "কোরোনা"
তবুও আঁটি বাধা ব্যর্থতা !
আদিম সে ভবিষ্যদ্বাণী সোঁদা গন্ধতে আজ ,
নাম রেখেছিল -- "গুঁড়ো ম্যাগমার ফুল"।
চাঁদ সমান আলো তাও ঢের কম !
কণ্ঠের পশ্চাদ্ভাগ ঘুরিয়ে
দেখে মহাদেশ-কাণ্ড, ক্লাইম্যাক্সে --
সযত্নে মৃত পাঁচিল । দিব্যি চুপচাপ !
রূপকথার পিপেতে বিবেক
চোখে স্বপ্ন কাঁঠালের আমসত্ত্বের !
সবটাই ইন্দ্রিয়ের ব্যাপার ।
মধ্যমণি যে '৪৭ এর সেই আড়চোখ !
এত হাতছানি ! তবুও এক পশলা বিশ্বাস
জীবন-হৃল্লিতে । ফেরাতেই হবে এ-পৃথিবীতে
আলোর ঘ্রাণ, কর্পূর চেতনার
এবং ... এবং বিবেককে ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন