আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

কবিতাঃ স্বাধীনতার উৎসবে / লাবনী পাল


অনন্ত রাত্রির তারাদের সাথে
দিগন্তের বাঁকে এসে থামি ।
এক শতাব্দী আগের আগুন
আজ ইতিহাসের কালো রেখা ।
সেই আগুন – যার তেজে
দাউ দাউ জ্বলে উঠেছিল
বাংলা থেকে বিহার, গুজরাট থেকে মনিপুর ।
আজ ঘুমিয়ে পড়েছে সেই তেজ
কালো আকাশের নিটোল খাঁজে ;
তবু সময়ের পথে ঢেউ গুনছে সমাজ
স্বাধীনতার উৎসবে মেতে উঠছে সব্বাই
শুধু কৃতজ্ঞতার অশ্রুসজল হাসি নিয়ে
আকাশের দিকে চোখ মেলেছে

আমার স্বদেশ – আমাদের স্বদেশ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।