আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

কবিতাঃ ভ্যাসেকটমি / সুমন্ত চ্যাটার্জী


আস্তিন গুটিয়ে বসে মহাফেজখানা,
শতরঞ্জের সাঁড়াশি বিন্যাস
উলুখাগড়া এগিয়ে দেয় একধাপ,
মাত্র এক ঘরের চালে
টালমাটাল লাখো চালের ঘর
নাভিশ্বাস নেয় চপ্পলের সুখতলায়-
ভাবনারা এ ছক থেকে সে ছক
শুকনো আলজিভের হয়রানি শেষে
কলারওয়ালা ঘোড়া
তক্কে তক্কে এক-দুই-আড়াই
মেপে নেয় রক্তনদীর জোয়ার,
খাপে খাপ বসার আগেই
তুলে নে তোর যাবতীয় ভুলচুক,
স্বীকার কর্ কে আসল শিকারী,
কেননা এ জঙ্গল জানেনা

ঠিক কোথায় থামতে হয়!

২টি মন্তব্য:

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।