গণক
হাত চোখ আর কাঁচ সরলরেখায় এলে
গল্পগাছা পা ফেলে মাটিতে
মিহি চোখে যে লোকটা
মেপে নিচ্ছে
যাবতীয় রেখা ও রৈখিক দূরত্ব
আসলে তো, সেও একটি কবিতাই লিখতে চাইছে...
স্তন
তোমার বাদাম থেকে খুলে পড়ল খোসা
কাঙ্ক্ষিত যে নরম
ওড়াউড়ি করছে
স্থিতিস্থাপক ডানায়
এসো,
তাকে স্পর্শ দান করি...


ভালো লেখা... <3
উত্তরমুছুন