ইতোমধ্যে পৃথিবী বত্রিশ বার
তাঁর পুরো পথ হেঁটেছে করতলে আমাকে নিয়ে--এই সময়ে বত্রিশগুন স্থুল হয়েছি আমি, আর
ষোলগুণ স্লিম হয়েছে তিস্তা--আহা, ফিগার সচেতন নারী--ডায়েট করেই চলছে। ডায়েটিংও মনে
হয় এইডসের মতই--মিলন-সংক্রামক। তিস্তার বৈধ মিলনেই আমার শৈশব নিয়ে বয়ে চলা খালটা
এখন তন্বীতমা--সামনের মাসেই ও ফ্যাশনটিভিতে যাবে--আমার শুকিয়ে যাওয়া শৈশবকে জড়িয়ে
কূটনীতির টাইয়ের নট ধরে এঁকেবেঁকে হেঁটে যাবে তিস্তাচুক্তি পর্যন্ত।
এদিকে ডায়েটিং নিয়ে ফুলেদের
সভায় সিদ্ধান্ত হল--রজনীগন্ধার ডায়েটই সবচেয়ে কার্যকর। ওর চিকন কোমর অনেকক্ষণ সইতে
পারে--গন্ধের ভার।
আমি রজনীগন্ধা নই--এই স্থুল
আমিকে আর বেশীদিন বইতে পারবেনা পৃথিবী। তবে পৃথিবী কথা দিয়েছে--আমার সূক্ষ্ম
গন্ধটাকে বয়ে চলবে সূর্য্য নিভে যাওয়া পর্যন্ত। তাই প্রতিটি রজনীগন্ধার ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দেখ--একটা অব্যয় অব্যয় গন্ধ।



তবে পৃথিবী কথা দিয়েছে--আমার সূক্ষ্ম গন্ধটাকে বয়ে চলবে সূর্য্য নিভে যাওয়া পর্যন্ত।... bhalo laglo line ta..
উত্তরমুছুন-Alokparna