আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

কবিতাঃ প্রতি শেষ বিকেলে / ইন্সিগ্নিয়া



স্বেচ্ছাচারী সময়ে জিজীবিষার মতো 
কুমারীর কাছে এক একটি বিকেল আসে 
জন্মাধিকার নিয়ে; 
সিড়িতে অসংখ্য ছায়াপথ..আজানুলম্বিত, 
গোপন সিন্দুকে বন্ধ থাকে সব ভালোবাসার ঋণ, 

নক্ষত্র ও আগুনের সমাহার, 
হঠা ভূমিকম্পে যেন 
সব স্বর্গের সিড়িরা ভেঙে যায় 
হ্রেষাধ্বনিতে হেসে ওঠে পড়ন্ত পাথরেরা সব 
ফাটোলে দেখা দেয় প্রাচীন অশ্বথ্বের চারা 
দেওয়ালে রক্তছোপ, 

ভিক্ষাজিজ্ঞাসা নিয়ে জীবন; 
আসে কুমারীর কাছে 

প্রতি শেষ বিকেলে ।

1 টি মন্তব্য:

  1. খুব সুন্দর লেখা কবি । ভালো লাগলো । কবি কে শুভেচ্ছা জানাই ।

    উত্তরমুছুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।