ইতিহাসে তার ডানাছেঁড়া রক্তপাত,
ভ্রান্তি লগ্নে জন্ম হয়েছে তার ,
আলোর দিকে যাচ্ছে ক্র্যাচ ধরে ,
যদিও দেশের সংসার চুরমার।
ফ্ল্যাইওভারে বস্তিকে নীচে রেখে
আমার দেশ এগোচ্ছে নির্মাণে নির্মাণে
পানীয় জলের লাইন দিগন্ত ছোঁয়,
শনি মন্দির “দাও আরও দাও” গান জানে।
উজারিত গ্রাম রোজ কাজে আসে শহরে
নর্দমা বয় প্লাস্টিক ময় বিত্ত
সুখীকাঁচেঘেরা
নাগরিক মাদকতা
সবুজ সে গ্রামে ঝাণ্ডাযুদ্ধ নিত্য।
একদল লোক ইংরেজি জানে বেশ্
দেশ পা চালায় বিজ্ঞানে বিজ্ঞানে,
সূর্য তারা জ্যোতিষ হিসাবে বাঁধা
গর্ভেই হত শিশুকন্যা রাও জানে।
সুসন্তান দের দেশ ছেড়ে যেতে হয়,
আরও ঝক্ঝকে পরিপাটি কোন দেশে,
তবু ছেঁড়াখোঁড়া হেরেযাওয়া ওগো ‘দেশ’
থাকবোই ভালো তোমাকেই ভালোবেসে।


Ekdom honest kobita
উত্তরমুছুন