আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

কবিতাঃ হাল-চাল / অনিন্দিতা চক্রবর্তী


ভালো কি নেই ? ভালো হয় কত জনেরই ,
তবু দুধে মেশা জলকে নিয়েই ভাবো ?
এ স্বাধীন দেশে চামড়া যে চকচকে,
কন্ডিশনারে অপুষ্টি ঢেকে রাখো !

আমার সমাধি তোমার ক্ষিদের জ্বালায়
বোঝেনা কি তার জৌলুশ বেড়ে যায় ,
আগুন জ্বালিয়ে আমি আছি মৌতাতে ,
তোমার মশাল চক্ষু শানিয়ে যায় !

খারাপ কি আছি ? এই স্বাধীন ভারতে ?
টিভির রিমোটে কণ্ট্রোলে দিন রাত ,
আমার লোভের হাড়-হাভাতে হাসি ,

তোমার বুকের পাঁজরে চমকায় ! 

1 টি মন্তব্য:

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।