টুপটাপ শব্দে
অ্যালার্ম,
ঘুম ভাঙে শহুরে উপাদানের,
সঙ্গী আমি।
চোখ খুলতেই,
দেশান্তর।
আবছা আলোর মলাটের আড়ালে বাস্তব,
রঙিন হয়েছে,
দমকা হাওয়ার ছোঁয়ায়।
ভেসে আসে বৃষ্টিধারার স্পর্শের আহ্বান।
ব্যবধান শুধু জানলা।
হাত বাড়াতেই,
তা উধাও,
মুহুর্তে।
ভিজতে থাকার আনন্দে,
এলোমেলো মন মেতে ওঠে,
নিজের সাথে একান্ত আলাপে।
অবাধ্য ক্লিপে অগোছালো চুল,
ঠোঁটে আনমনা হাসি,
ভাবনা ঘিরে ভালো থাকার পণ,
বাসা বাঁধে রোজনামচার মানচিত্রে।
নিস্তব্ধতার অবসরে,
পরিচিত হয় আমার আমি,
অগ্রগতির ডাকে।
দেওয়াল-ঘড়ির নিয়মে,
ভোরের অবসান।
বালিশ ছুঁয়ে আলসেমি,
বেমানান কিছু ইচ্ছে,
আর,
মাঝবয়সী স্বপ্ন দিয়ে সাজানো সকালটা,
আজ একটু অন্যরকম।
ঘুম ভাঙে শহুরে উপাদানের,
সঙ্গী আমি।
চোখ খুলতেই,
দেশান্তর।
আবছা আলোর মলাটের আড়ালে বাস্তব,
রঙিন হয়েছে,
দমকা হাওয়ার ছোঁয়ায়।
ভেসে আসে বৃষ্টিধারার স্পর্শের আহ্বান।
ব্যবধান শুধু জানলা।
হাত বাড়াতেই,
তা উধাও,
মুহুর্তে।
ভিজতে থাকার আনন্দে,
এলোমেলো মন মেতে ওঠে,
নিজের সাথে একান্ত আলাপে।
অবাধ্য ক্লিপে অগোছালো চুল,
ঠোঁটে আনমনা হাসি,
ভাবনা ঘিরে ভালো থাকার পণ,
বাসা বাঁধে রোজনামচার মানচিত্রে।
নিস্তব্ধতার অবসরে,
পরিচিত হয় আমার আমি,
অগ্রগতির ডাকে।
দেওয়াল-ঘড়ির নিয়মে,
ভোরের অবসান।
বালিশ ছুঁয়ে আলসেমি,
বেমানান কিছু ইচ্ছে,
আর,
মাঝবয়সী স্বপ্ন দিয়ে সাজানো সকালটা,
আজ একটু অন্যরকম।


vala laaglo
উত্তরমুছুন