খয়েরী চোখের খুদেরা প্রস্তুত
তেরঙ্গার প্রতীক হওয়ার দিন এসেছে।
ওদের সবুজের বিপ্লব পাঠ্যসুখে আবদ্ধ।
স্বাদহীন সাদা জলে চাঁদের বুড়ি চরকা কাটে।
আরেক কালোমানিক ঘূর্ণাবর্ত শেখে
স্টিলের গ্লাসে ফেটানো ডিমের গোলায়,
আজ কেউ কেউ ডাবল ডিমের অমলেট
আজ স্বাধীনতা দিবস।


Byapok..
উত্তরমুছুনবাহ ।। দারুন
উত্তরমুছুন