আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

কবিতাঃ তুমি কিন্তু কথা দিয়েছিলে (আনা দি- কে) / সুপ্রিয় মিত্র


শীত এবারেও আগে থাকতেই কলকাতায়
বসন্তকে আবহাওয়ার দপ্তর ছেড়ে দিয়েছে।
পলাশের কুঁড়িতে এখনো ভোরের ঘুম ছাপ। ছড়ানো
ছেটানো গাছের বস্তিগুলোয় পাতাদের শিরশিরানি । হাই তোলার প্রকোপ
বেদুইন হাওয়া , কী হিসেব করে উল্টে দিয়ে চলে যাচ্ছে
ক্যালেন্ডার ...  কোকিলের কাছে, সকাল হতেই সময় চেয়ে নিয়েছে
সম্প্রতি রাজ্য ভ্রমণে জাপানী রাস্ট্রদূত, ব্রিগেড, শ্লোগান !

এসব বাসন্তী টানাপোড়েন লেগে আছে শহরে। আমারও যে
সবসময় তোমায় খুব মনে পড়ে... তেমন তো নয়... এই তো সেদিন
খেয়াল হল। বইমেলা যাই। আনন্দ পাবলিশার্সের সামনে দাঁড়াতে
বলে তুমি আচমকা ধাপ্পা দেবে ঠিক আগের বারের মতো। কিন্তু, জাস্ট পারলাম না।
আর কতবারই বা ঘাড় ঘুরে তাকাবো পেছনে , অতীত আমার
স্পন্ডেলাইটিস করে ছাড়ল। অথচ , শুধু সামনে তাকিয়ে হেঁটে যাওয়াটাই তো
আর যাই হোক জীবন নয়। সব আঙুল ফস্কাতে ফস্কাতে শিশু বৃদ্ধের মতো
কড়ে আঙুল চেপে ধরা একে অপরের... সে ব্যাথা কে অস্বীকার করবে,
আমায় কেউ বলে দিক
যেদিন, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে পাশের বাড়ির তিন্নির মতো
হাপুস চোখে কাঁদলে – ভালো থাকিস ... লেখালিখি চালিয়ে যাস... একাকীত্বে মন দে আরও...
এসব কে বলতে পারে... তোমার জয়েনিং লেটার এসে গেল
আমিও কিছুতে মন দিতে পারলাম না... কুকঁড়ে বসে
কবিতা লিখলাম, গল্প পুষলাম, একটা বেয়াড়া উপন্যাস কয়েকদিনের
জন্যে এল। পেটে চালান করে চলে গেল অজস্র রাত। বলে গেল। ফিরবে না।
ক্রমশ এখানে প্রখর হচ্ছে রোদ । রোদে মাথা ঘুরে বিকেল
অর্ধেক আকাশে কাটা কাটা ছানা মেঘ বমি করে ছিটকে যাচ্ছে গাঢ় অন্ধকারে ।

তাদের কি আর রাত বলা যায় গো...
শুনেছি, অজানা রোগের সিম্পট্যোমের মত অকালেই
তোমার বয়স খেয়ে ফেলেছে আর বাকী বিকেল... হুমমম... বড় ক্ষুধার্ত এই সময়।
আহা ! মনে পড়ে ঐ ক্ষিদে কে পেছনে রেখে একটু ওপরের দিকে তাকালেই
অনাবিল হাসি। এসপ্ল্যানেড ভরে যেতো । সেবারে এলোমেলো হাঁটতে হাঁটতে
আমরা ও একগুচ্ছ ভাইবোন পার্কস্ট্রীটের অলিগলির ভেতর কলকাতার সন্ধ্যাকালীন
কুয়াশার মত হারিয়ে গেলাম।
সেই শেষ দেখা...
তারপর খেয়ালের উড়ালপুল... উড়ালপুলে খেয়াল...
তোমার অফিস কে ঘিরে রাখে স্বচ্ছ কাচের দেয়াল। এও নাকি একরকমের
লড়াই ... অথচ মসৃণ চাকা... তুমি টেবিল থেকে টেবিল ঊড়ে বেড়াচ্ছ...
বাবু , কাচের দেয়ালে যে নোনা ধরে না !

সে তুমি কী করে ভুলে গেলে !

রাগ কোরোনা আনা দি... এ হৃদয়ের ঘর বড় পাথুরে , কাচের বাইরে
শিবালিকের মতো... এ কান্না মৃতপ্রায় ঘাঘরা নদী ... ওখানেই
সমস্ত অপেক্ষা ধ্যানে বসে আছে... জীবিত কিনা চিনতে দেরী হয়।
আমার বুঝতে আর সময় লাগেনি...
তুমি কিন্তু কথা দিয়েছিলে
এভাবেই নিখোঁজের পাতায় হারিয়ে যেতে যেতে   হঠাত একদিন
দুই শহরের ঠোঁটের মাঝে অবিভক্ত তেষ্টা হয়ে  ছড়িয়ে পড়বে...

কবিতা তোমায় ভালো রাখেনি...

তুমিও ছেড়ে কথা বোলো না কিন্তু

২টি মন্তব্য:

  1. Tor lekha Aj kal etotai urdhhogami... lekha poriye hoy Tui chomke dis natuba kaadiye chharis. ..... ♡♡♡ :-)

    উত্তরমুছুন
  2. Valo lagar sesh nei. Ai durottwo amader nijer nijer akakittwo jodi amader eto tai Samprikttwo kore dey tobe ei besh valo achhi.
    Ei byethar osudh chaina.
    Ei byetha hok chironton.

    উত্তরমুছুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।