আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

বুধবার, ১৮ জুন, ২০১৪

কবিতাঃ রোমন্থন ২ / সজল দাস


বরং পায়ের কাছে ফিরে এসো
এসো পদ্ম, নির্মল স্ফটিকে

বেলুনওয়ালা, তুমি
বাবার আঙুল নিয়ে
চলে গ্যাছো ওষুধের দিকে
স্কুল পর্যন্তই
হাফপ্যান্টের যে ছায়াদাগ,

এসো সাবলীল, সাইকেলখানি
ক্রিং-ক্রিং বাজাও

ভুল, এক মহাশয়
জুতোর শৈশবে
ফিতের ভুল শুয়ে থাকে, চুপচাপ

এসো, আয়নায়


বরং চুল বুঝে নিক চিরুনি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।