আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

বুধবার, ১৮ জুন, ২০১৪

কবিতাঃ ইয়ার প্লাগ / উল্কা


 কান থেকে খুলে ফেলছি ইয়ার প্লাগ
 এই সময়ে আহ্নিক চেটে কেউ কেউ
 প্রক্সি দেয় হারিয়ে যাওয়া সম্পর্ক 

 পথ বদলাই

 পাপ মাখামাখি সরল কবিতা চুষে খাচ্ছে
 বসন্ত বাস্তব।

 ইয়ার ফোন ইকো গাইছে ক্লিভেজ উপ-ত্বকে

 "খালি খালি দোষারোপ মিথ্যে অভিযোগ সন্দেহ 
 আর বাজে বাজে কথা"
 কথায় কোথায় চুপ পালাচ্ছে 
 ডাউন তরঙ্গে চাঁদ পোহানো আড়ি 
 ভাব-লেস মুহূর্ত নো এট্রি
 গ্রিন সিগনাল 

 আরশোলার তেকোনা হাইপোফ্যারিঙ্কসে
 ব্লুদন্ত বয়ে বেড়াচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ
 মিত্র পক্ষ ঈশ্বর সৌরভ 
 আর অলৌকিক বোমকূপ
 খুলি ফাঁকি ঘুরপাক 
 প্রেম চটা পিস্তল ফোনবুক আউস নিশানা
 রোজ রোজ খুন হয়ে পাঁজরে মৃত্যু লিখিনি 
 শুধু হেড ফোন বুথ থেকে লং জাম্প মিটারে 
 বা কানের প্লাগটা রেখেছি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।