আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

বুধবার, ১৮ জুন, ২০১৪

কবিতাঃ আলোপ / বারীন ঘোষাল


বড় রাস্তার মুখরা লোপ পেলো
রাস্তার আলোগুলো
একে আমরা আলোপ বলে জানলাম
#
যেমন বর্ষা উঠি উঠির বর্শাধারী ঠায়
ফুলবাগিচাকে গুলিস্তাঁ বলা যেখানে
পাহাড়ের কিউ এগোচ্ছে না আমি তাও বুঝি না
বিজনের তাপ্পির বিজলি মেখলাটি
#
এই তিন চারটে লাইনেই এখন ট্রেন চলবে
সেই বাষ্পচালিত শকট শিস
ত্রিকোণমিতি
ছাড়া বস্তর ত্রিকোনমিতির চিত্রগান

                                 ডাবিং চলছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।