আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

বুধবার, ১৮ জুন, ২০১৪

কবিতাঃ বসন্তের দাগ ও ডালপালাগুলি / জুবিন ঘোষ




কথা শুনেই বুঝলাম এর পেছনে নিশ্চয়ই বসন্তের দৌরাত্ম ছিল
কিছু কিছু গাছ, পাখিরা ফিরলেও জানত নীচে নিশ্চয়ই কিছু মানুষ আছে
জীবনের কিছু টুকরো ডালপালা ভেঙে পড়া, শুকনো বীজ যা কিছু
খুব শান্ত বাজের মুখ থেকে খসে পড়া যেন,
ভাঙা পাঁচিলের বীজগুলো মাটিদের রস নিতে নিতে ভাবে
কী অপূর্ব সিক্ত আমাদের পারস্পরিক সূত্র
কী অসম্ভব বিশ্বাসী আমাদের হলফ, আকৃতি ও আয়তন
আকরিকের জ্ঞানের সামান্য প্রয়োগ
খনিজের ভিতরের ঢুকে যাওয়া আদি বীজ
আমাদের জৈবিক; ক্রমশ উদ্ঘাটিত হয় খেলাচ্ছলে গালে
এসব সত্য, দৌরাত্ম—চার ছকে লাফিয়ে লাফিয়ে খেলা
                                     তোমার চু-কিত-কিত ডাকে  
আমি না চাইতেও সেই এক্কা-গুটি ছকের বাইরে চলে যায়
আর দোক্কা নিয়ে চলে
                                  গালের মার্কা-মারা গুটি বসন্ত
এসব দাগ আর ডালপালাগুলিই একদিন আমাদের গাছ হয়ে ওঠে ...
তার দাগকেই মূলধন করি পরবর্তী মুখলগ্নির শস্যদানা
আমাদের বীজ পড়ে থাকে পাশে,
                                                 লক্ষ্মীমন্তের মতো
যাদের মুখে বসন্তের দাগ থাকে তারা খারাপ হয় না
শুধু আয়নাই অস্থির করে তোলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।