পায়ের ধুলো
বোধহয় ছুয়েছে বাসরঘর,
রজনীর তীব্র
ঘ্রাণ মিশে গেছে গভীর বপনে,
আমনের সুবাস
বা কর্দমাক্ত মাটিতে
লেপ্টে
যাওয়া ভালবাসা নিয়ে একদিন,
এমনি ভাবে
তার গভীর ছুয়েছিল।
বৃষ্টি নাই, মাটির জল শুষে বেড়ে উঠছে ভাত
মরে যাচ্ছে
ঘর ; সরে যাচ্ছে পথ
ভাতের
সুবাসের মতই তার মুখ
সমস্ত শরীর
ক্লান্ত ; মাটি লেপা উঠোনে
টিমটিম আলো, এক থালা ভাত , আজলাজল
লেবুর গন্ধে
বিভোর। শরীর ধুইয়ে দিছে তালের পাখা।
সারারাত ঠায়
বসে দূরে চলে গেছে।
একফসলা
জমিতে মরে মরে গেছে ঘ্রাণ!
লন্ঠন উসকে
দিল না কেউ
ঝিঝিটা
বেকার ডেকে মরলো সে রাত।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন