আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

বুধবার, ১৮ জুন, ২০১৪

কবিতাঃ দাড্রোন / অসিত ঘোষ


দুহাজার নিয়ম এঁকেবেঁকে চলে গেছে মুঠোচেতনায়।ভূতবিদ্যা লাবন্যচাঁদকে এঁটো করে হাঁটুমুড়ে তোমারই 
কোটরে দাদাই ছাতা ধরে।হুলুস্থূল মুখপোড়ারা মুখ পোড়ায় পোড়ায় হুলোর গামছা ধরে।চলেছে চলবে 
গুঁতোর ধাঁধাঁয়।জুজুকর,জুজু কর,ছুঁতোধর,ছলদড়,ছোবল-বিন্যাস, শান্তিগেঁজা,গণতন্ত্রছাতু,সোজাছুঁচ,বেঁকা 
আঙুল ...দুঁদে শাক্তকুল,খুদে আসক্ত-অশক্তকুল খঞ্জনি নিয়ে বসে আরামচাবুকের তলায়।

যে বছর...রে রে...যে বছর কালশিটে...যে বছর...তেলের ঠেলায় জলের বাস্ত্তভিটে গেলো গেলো...ছবিকষ্ট 
রয়েসয়ে...কসাইখানা দিলিস বদলে বদলে...ছোঁ-ভোঁ-সোঁ-বোঁ বিদ্যায় গাধাকে ঘোড়া বানানো যায়, ঘোড়াকে 
গাধা ও মারা।তারপর ফাঁসঘাঁটির খইফোটানো ড্রোন, প্রাণ প্রতিদান দে একলব্য!

কলাইয়ের খেতে হারায়েছে যেতে

দুধুশিশু,দেখেছ কেউ তাকে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।