আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

বুধবার, ১৮ জুন, ২০১৪

কবিতাঃ মানচিত্র / রুদ্রশংকর

এতদিন ধরে এত মুখের কাছাকাছি এসে
আমার অনেক দূর হেঁটে যেতে ইচ্ছে করে।
দড়ি বাঁধা কুয়োর বালতির মতো হেলতে দুলতে
লাল হলুদ ইচ্ছেগুলো, সবুজ নীল ইচ্ছেগুলো
আশ্রয় নেয় আধপোড়া লিপির বাড়িতে
আর তখনই অস্পষ্ট বিশ্বাস হাতে নিয়ে
দলা দলা অভিমান হাতে নিয়ে
হাজার বছরের পুরনো মাথায় বসে পড়ে
বন্ধুদের ঠোঁট-কামড়ানো আদরগুলো।
সেই আদরের স্রোত আমার বুক ধরে,
বাহু ধরে নামতে থাকে
আমাদের সম্পর্ক এখন কমবেশি নোনতা মনে হয়,

কমবেশি মিষ্টি মনে হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।