আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

বুধবার, ১৮ জুন, ২০১৪

কবিতাঃ গণিতঘর / মমিন মানব



নিজস্ব সূত্র দিয়ে প্রত্যেকে তাদের গণিতঘরে বসোবাস করে।
কাটাকুটা পৃষ্টাগুলোকে আমার জীবনের অন্তর্গত ডায়রি ভাবতে পারো;
যে সকালবেলাদের আমি কোনোদিন আলিঙন করতে পারি না
তাদেরকেই আমার প্রিয়তম বর্ষাকাল বুঝে নিলে তোমার ভুল হবে না।

চোখ ফেটে ছিটকে যাওয়া কান্নারা হয়তো সুকন্ঠি হাসি হয়েই জন্মে ছিলো!
তবু বুকের নদীতে যে পলি জমে জীবনটা উর্বর হওয়ার কথা
ওরা এখোন কঙকর হয়ে আঘাত করছে আমার পৌরাণিক পা দুটো,
সুচালো তীর হয়ে ওরাই ঢুকে পড়ে কায়দাসিপারায় লুকিয়ে রাখা ময়ুর পাখনার
কোমল ছেলেমানুষিবেলায় আর কালচে হয়ে আসা মধ্যবয়সি কলিজায়।

আমার যুবতি মায়ের পুরনো কাপড়টার মতোন প্রিয়তম স্বপ্নকে
প্রতিসন্ধ্যায় সবার মতোনই ছিঁড়াফাঁড়া জায়গাগুলো সোনামুখি সুইয়ে সেলাই করি


আর বাবার হাফহাতা সাদা গেঞ্জিটা গায়ে দিয়ে ঢুকে পড়ি গণিতঘরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।