নিজেকে
মেরে ফেলার আগে
জানলায় ঢেকে রেখো পর্দা
ঘুম দিয়ে
ভিজিয়ে দিও বালিশ,
সূর্য ডুবিয়ে রেখো বালতিতে
অমানিশার
মৃত্যুঘোষনা অনেক কিছু বলে!
অবক্ষয়ের কথা..
আত্মত্যাগের কথা...
এটুকু
জানো না?
অথচ নান্দনিক!
হুহ্
হে অনিশ্চিত,
তোমার তো মরেও মরা নাই
কাদম্বিনীর মত!!


bah
উত্তরমুছুনকি স্পর্শকাতর ভাষা ! খুব সুন্দর !
উত্তরমুছুনএত মৃত্যু মৃত্যু লিখছ কেন ইদানিং...এত সহজে মৃত্যু আসছেনা
উত্তরমুছুনosadharon
উত্তরমুছুন