আরো কিছু প্রশ্নের উত্তর মেলে নি
আমি নিষ্পলক দেওয়ালে,
কার্নিশে উঠোনে গলিতে অনবরত চেঁয়ে ছিলাম
ঠিক গোলাপের মতো
বড় শুদ্ধ,
ঠিক গোলাপের মতো,ঠিক.......
প্রতিধ্বনী ফিরে ফিরে এসেছে
এ প্রান্ত থেকে ও প্রান্তে
ও প্রান্ত থেকে এ প্রান্ত শূন্য ভেঙেছি
নিয়ম ভেঙেছি,স্বপ্ন ভেঙেছি,সত্যি ভেঙেছি...
প্রচন্ড প্রেম স্বাভাবিক নয় ঝডের মতো
ওলট পালট করে সব সমীকরন
আমার চোখের নিচে র্নিদিষ্ট
কোনো জলাশয় নেই, বুকে অজস্র ফাটল
মুহুর্মুহু সং করেছি, ঢং করেছি,
কীর্তি ভেবে এবং করেছি যা না করলেও চলতো


খুব ভালো হয়েেছ।
উত্তরমুছুন