আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

রবিবার, ১৮ মে, ২০১৪

কবিতাঃ সেই সেখানেই এলাম / প্রলয় মুখার্জী


মরা মাছ জলে ভাসে
মরা মানুষ জলে ভাসে
সাঁতারের কাছে মৃত্যুর কোনো দায় নেই।

তোমার মুখ আঁকতে বলছ
আমি বলিরেখা এঁকে দিলাম
তুমি দিনের শেষে বেঁচে থাকো প্রেমিক তো চাইবেই

জলে ঢিল ছুঁড়লে কেঁপে ওঠে জল
ভয়ে ছোটাছুটি করে গোটা পুকুর
অজস্র ঢিল ছোঁড়ার পর জ্বরে কেঁপে উঠলে মাথা
জল কপাল জড়িয়ে বলে সেরে ওঠ ভাই।

বলছ রঙ জানতে হলে অন্ধ হতে হয়
তুমি ছোট্ট ঘরে আলো আসতে দিচ্ছ না
আমি পালাতে গিয়ে শুনলাম
জানলার পাশে ছোলাচারা রাখার গান
যে আলোর দিকে বেঁকে গেছে নিজে থেকে

ঘুমাতে যাবার আগে তোমায় দেখি
পরিচিত পাখি মুখ ফাঁক করে দানা চাইছে
আমি ঝাঁপিয়ে পড়ছি কোমরের নীচে ঘাস সরিয়ে
আসলে আমার ঘর তোমার পেটে তিল তিল করে বাড়ছে।

হাত পা বেঁধে সেই নদীর বুকে ফেলে দিলে
নদী এত ভালবাসি নদীই আমায় ডুবিয়ে দিলো
তুমি বলছ মৃত্যুর কাছে সাঁতারের কোনো দায় নেই

1 টি মন্তব্য:

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।