গুম!
হতে পারি।
খুন?
যেকোনো সময়।
আততায়ী থাবা। ক্ষমতার নখর।
প্রতিযোগিতা আধিপত্যে। জীবন অনিশ্চিত। রক্তাক্ত জনপদ। শুধু আমাদের ব-দ্বীপ নয়।
শঙ্কিত গোটা পৃথিবী। প্রতিবাদের তর্জনী সোচ্চার। নির্বাকার রাষ্ট্র। অভিযোগ কাঁধ
বদলাতে ব্যস্ত সরকার ও প্রধান বিরোধী পক্ষ। এ জেনো খুনিচক্রকে আড়াল করার যৌথ
প্রয়াস। সুবিধে খোঁজে মুক্তবাজার। মৃত্যুযন্ত্রণায় ধোঁকে সাধারণ ধুকপুক। স্বজন
হারানো কান্না গোত্তা খায় ঘূর্ণি বাতাসে। সুতো ছেঁড়া ঘুড়ির মতো। ফুটপাতি টোকাইর
মতো। অভিভাবকহীন কাঙালের মতো।
আমি তাই ঝেড়ে ফেলেছি মনের সমস্ত
ভয়। ফুঁসে উঠেছি ক্ষোভে। মুঠো উঁচিয়ে হাঁটি মিছিলের চোখ হয়ে। শেষ পরিণতি মৃত্যু! বিচলিত নই মোটেও। স্বাগত
জানাতে অপেক্ষায় আত্মার স্বজন ত্বকী। বন্ধু চন্দন সরকার। সময় ছিনিয়ে আনবেই মাথা উঁচু
করে বাঁচার অধিকার। জেগে ঊঠছে চারপাশ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন