কবে যেন ফলের ভিতর ঢুকে পড়েছে
অনিদ্রা
কেউ আমরা তাই অনেকদিন ঘুমাই
না
এতগুলো ঋতুর পা দেখে হাওয়ায়
কাঁপছে সরুহাঁস
কাচ টিপের কথায় তুমি কি
বোতাম ছেঁড়া জামা গায়ে
দাঁড়াও আয়নার সামনে
উড়ে যেতে দেখ লক্ষ লক্ষ শিমূল ?
কাঁধ ভর্তি ব্যাগ, মেয়ে ঘাস , বাম স্তন
মনে পড়ে--বহু আগে নিদ্রাহীন
চোখ
রাত জাগে কেমন টলতে টলতে
পা ভিজলে সেই মুহূর্তে ডিপ্রেশন হয় তোমার ?
যে মূহুর্তে আমি মোমের খনিতে ভুল করে বেড়ে উঠি
আর চশমা ছাড়া বেশি ভিজি না


কচি রেজার লেখা আমার বেশ ভাল লাগে--কেমন আলুলায়িত শব্দ বেঁধে ভাবনাকে মনের কাছাকাছি নিয়ে আসতে পারেন--বুঝতে পারা না পারার ভবনাকে পুরপুরি না বুঝলেও বুঝেছি,ভাবনার তৃপ্তি এনে দেয়--পাঠককে তিনি বুজতে পারার ক্ষমতা থেকে রিক্ত করতে চান না । অনেক ধন্যবাদ কবিকে ।
উত্তরমুছুনআর কি বা বলার থাকতে পারে। শুধু অনুভব। কি অসাধারন নৈপুণ্য।
উত্তরমুছুন