এতদিন মুখ ফুটে কথা বলিনি
ভেবেছি - সময় হলে পাল্টে যাবে
সময় পাল্টে গেছে। এখনও তোমার
প্রেমাস্পদের কোনো রাখ-ঢাক নেই
লজ্জায় আমরাই চোখ ফেরালাম
যেদিকে তাকাই,শুধু অর্থনীতি
নাহয় গরিব হয়ে জন্মেছিলাম
না হয় পতাকা তুলে পথ হাঁটিনি
তা বলে অন্ধ হতে বাধ্য তো নই
প্রতিবাদ করলেই থুতু ছেটাবে
তোমার প্রেমাস্পদ। মা-জননী,
এভাবে রাজ্যে গণতন্ত্র হবে!


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন