ফুরিয়ে গেছে যে বাঁক তার থেকে সরে আসছে ছায়া
বেহিসেবি সময়ের আর জাগতিক চাপে না ।
গন্ধের কত আপন থেকে যায়
অসংখ্য মুহূর্তের পাখিসব । যেটুকু চলে গেছে
ততখানি নিহত আমার ...
বিকেলের দিকে কতখানি পা
কতদুরে যাব যাব ভাসে , বাঁকের শীতলে যে ছায়া
অভিমুখে তার ততখানি গণ্ডী আঁকা থাকে ।
নিয়মের মত তীব্র জুড়ে থাকি
ফুরনোর আগে সামান্য অজুহাত ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন