আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

রবিবার, ১৮ মে, ২০১৪

কবিতাঃ ফাঁদের থিওরেম / বারীন ঘোষাল


তোমাকে দেখলেই আমার চোখ বিদেশী হয়ে ওঠে
আল্লা মাল্লা করে ফাঁদের থিওরেম থেকে বেরিয়ে যেতে চায়
যেটুকু লেন্সে ধরে
                    চশমায়
                            মনিপটে
বাচ্চাটার চোখ অন্ধ রেখে গান পেতে থাকে
#
বুন বুন বুনন নাখোলা পাহাড় থেকে স্লি পিং পং পতন রোধের ঘুমচুড়িয়াঁ কন্যারা মেরুকে মেরুবোধ থেকে আলাদা বায়ুবিনা ভাষার সুভাষে খোলামখুনে
#
                             চাপাকল শব্দ করে
                       ডিস্কো
                 আইপড
        কোমর বন্ধনী
কপালে সিঁদুর বিন্দু

বিন্দুর গ্রাফিক্স নিয়ে এবারে ভাবতে বসি চলো 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।