আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

রবিবার, ১৮ মে, ২০১৪

কবিতাঃ দাব / বিদিশা সরকার


অভিবাদনের টুপি আর বদান্যতার হাসি গুলে শীতল পানীয়
কেন কেউ বোঝে না
সকাল প্রাপ্তবয়স্ক হলে রোদ্দুর পুড়িয়ে দেয়
তমাল প্রিয়তা -
ওদের পুড়তে দেখলে
আমার বাসন্তী ইচ্ছাগুলো
সূর্যমুখীর দাহ্যতা

এবার বৃষ্টিতে ওরা চালে ডালে নবান্নের ঘ্রাণ
এখনও ডাকলে কেউ সাড়া দিই
সন্ধ্যাপিসীর মত
সমস্ত ঋতুই ছিল যার কাছে
সহনশীলতা
টেরাকোটা --

মুখাগ্নির জন্য ছিল একা ডোম
দূরত্ব বাঁচিয়ে

আমার যাপন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।