মধুছাপ রেখো যা দেখিনি আর।এসো,ছিলাম না যে অখণ্ডে।দুলুক খানিক দুজনের গভীর - ঢালু পেলে
গড়ানো নিচে,নি-চে
! দিও,দি-ও
অজানি তিমিরের হিরণ দৌড়।মুছে নিও আমার দলা দলা জমাট খালি।নালামুখটা ধোরো,হাত না,বোলবোলা ঠোঁটের শূন্যে-ঘুর জালে,পেলেই জানান দিও ঘুমন্ত জলে মার্বেল-ফেলার ডুবুং ডুবুং
কয়েক কলির মতো।ভাঙন ভাঙন জাগন দেয়াল,তুলুক পাল !
এই উত্তম,মধ্যম ও অধম এবং পরম 'হারালাম'টি দুজনে জানব -
বজরার খুপি পেরিয়ে দেখা না-দেখার খানাখন্দ ধরে,অটুট দাঁড় । হাত-পা,পরত না-কাটে টুকরো টুকরো অজাদুর ঠোকায়।
অগুনতি জীবাণুর বারংবার পুনর্জন্মের মতো এই মা-গো
বুক - তোমার যুগযুগান্ত তপতপে গাছময় হেঁসেলে - কোণার টেবিল থেকে একলাফে চলে আসব
কলম হাতে বিদ্যেছাড়া।


অসাধারণ ! প্রাণিত হলাম কবি ! কবিতার কাছে প্রণত !
উত্তরমুছুন