আলতো গাল আর অসমসাহসী ঠোঁট
নিষ্পাপ চাদর লিঙ্গিত হচ্ছে চুলে
প্রতিবন্ধসমূহ এড়াতে চাওয়া জনৈক মৃত্যু
বা একটা সাজানো মিছিলে তোমার
নিরামিষ নাম নেই গন্ধ নেই
শহরের বিচ্ছিন্ন উপকথাগুলি থামায়
পিক্সেল
সিজনের চেয়ে সিজনাল পাপেরা
সমান্তরাল
১২ই ডেনিম ছাড়িয়ে ১২ই জংলি পাথর
বুকের ধুলো নড়লো না
বৃষ্টিটাকে জোরালো ইস্যু করে দিলো
আমার মূত এতো গাঢও নয় যে
গড্ডালিকার জলে তাকে আলাদা করা যায়


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন