আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

রবিবার, ১৮ মে, ২০১৪

কবিতাঃ সে এক চন্দ্রাহত / নিবেদিতা ঘোষ মার্জিত


তুমি চাঁদের আলো থেকে কোথায় পালিয়ে যাচ্ছ।
কোন অন্ধকারে?
চিনতে চায়ছিলে কোনও ব্যথা- তীব্র, গহন।
ঐ তো সেই বনতল,...তার পাশে একাই দাঁড়িয়ে আছে তোমার সে সাঁকো।
ঐ তো হলুদ ফুলের জ্বলে ওঠা ছবি,
ঐ তুমি নিজের তুমি... , তোমার নিজের মধ্যে আরো এক তুমি বসে আছ।অবিচল।
বসন্তের ফুলদলে টাটকা চন্দ্রাঘাত। 
ওকি তুমি জ্বালিয়ে দিচ্ছ হাত... শিরোরেখা ,হৃদয় রেখা... যশোরেখা...।
সব পুরে খাক।
না ...না ...না
ওকি কর ক্ষুর হাতে ...উহ্‌... সব রক্ত বহমান।
অত ভালবাসা ধারণের হৃদয় নেই ...
হও ক্ষমাবান।

1 টি মন্তব্য:

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।