বৃষ্টিতে ভিজে ভিজে রোদ্দুরকে ছুঁয়েছি আমি
আর, রোদ্দুরে পুড়ে যেতে যেতে ঝড়কে এনেছি ডেকে
সেই ঝড়ে উড়ে উড়ে রামধনু এঁকেছি তখন
আর, রামধনুর রঙে মিশে মিশে অন্ধকার ছুঁয়েছি আমি
সেই অন্ধকারে মিশে যেতে যেতে জ্যোৎস্নাতে করেছি স্নান
আর, জ্যোৎস্নাতে ভেসে ভেসে কেঁদেছে আকুল প্রাণ
কান্নায় ভেঙে যেতে যেতে, কান্নায় ভেঙে যেতে যেতে
ভোরের আলোয় জেগেছি কখন
আর, ভোরের আলোয় হেঁটে হেঁটে নদীর জলে ডুবসাঁতার
নদীতে ডুবে ডুবে, নদীতে ডুবে ডুবে
মৃত্তিকায় রেখেছি পা কখন
আর মৃত্তিকা থেকে গন্ধ জীবনের
উঠেছে ভরে সারা আকাশ


চমৎকার এক লেখা। প্রতিটি লাইনে একটি বিশেষ শব্দকে দুইবার করে ব্যবহার এক অন্য মাত্রা নিয়ে এলো। কবিকে শুভেচ্ছা।
উত্তরমুছুন