আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

কবিতাঃ ভগবান প্রকট হচ্ছেন: দেখে যাও / সুপ্রিয় মিত্র


 বাংলায় ঋতু-বৈচিত্র্য, উস্মতার সাথে আর্দ্রতা নিয়ে আসে...
আর সবার মত আমারও ঘাম  ভালো লাগে না... মিলন দা ব্যতিক্রম এরকমটাও মনে হয়নি কখনো । মা বলে , এই গরমে ঘন ঘন মিছরি  জল খাবি। ঠান্ডা থাকে শরীর ।
এমন দিনে মায়ের কথা ভেবে অপ্রয়োজনীয় ভাবে ধরা দিচ্ছে এক-একটা বন্ধুর  মিছরির মত এবড়োখেবড়ো মিথ্যে ...  অকালে সাপের মত গুটিয়ে যাচ্ছে এইটুকুনি শরীর । শিরদাঁড়া খুলে সরীসৃপ এর মত বুকের কয়েকটা জায়গা নিরূপায় আশ্রয় নিচ্ছে  কাটখোট্টা মাটিতে ...
স্কুলে বাংলার অশোক স্যার একদিন বলেছিলেন -
বন্ধুত্ব  ভগবানের মত । আচার-রীতি দেখতে পাওয়া যায় । আসলটা আসলে  দেখতে পাওয়া যায় না ।
আমি নিচু গলায় পাশের জনকে বলেছিলাম - বেইমান বন্ধু মারীচের মত! খিক খিক খিক খিক!

আরও কত কথা মনে পড়ছে ।
পেকে উঠেছে আম্র মুকুল । মায়ার মত করুণা দেখা যাবে আর কদিন পর, হলুদ হয়ে আসা ফ্যাকাশে সবুজে - সবুজে - গাঢ় সবুজেও ... ভাপ উঠছে মাঠের বুক থেকে, অবশ হয়ে আসছে পায়ের তলায় ফোস্কা আর ........
ভৌগোলিক গত ভাবে কয়েকশো কিলোমিটার দুরত্বে থেকেও, এই ভর-সন্ধ্যে বেলা আমার হোস্টেলে আর মিলন দা'র বাড়ির ছাদে আকাশ দুটো একইরকম গুমোট । উদাসীন দু'জোড়া চোখের  সামনে অনন্ত উপর থেকে  ছাইয়ের মত দুলতে দুলতে থিতিয়ে পড়ছেন  নিথর ভগবান । ক্রমশ প্রকট হচ্ছেন ।


দশ হাত দূরে ক্রমশ প্রকাশ্য লাশ থেকে উদ্গারিত হচ্ছে তীব্র শীতল ধোঁয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।