আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

কবিতাঃ লিখন / সুমিত রঞ্জন দাস


আমাকে শৈশব ফিরে দাও, আর দাও
এক আঁজলা শিউলি ভরা ভালোবাসা

সহস্র বছর গদ্যময় পৃথিবীতে বেঁচে আছি
পঞ্চকোষী প্রেমের জোৎস্নায় স্নাত হয়েছি প্রতিদিন
কেবল সরলরেখার শেষে মৃত্যুর হাতছানি ভুলতে চেয়ে;
একটা গর্বিত জীবন, গুটি কয়েক মেডেল আর কয়েকশো হাততালি
নাংটা শিশুর হাত-পা ছোঁড়া আস্ফালন হয়ে রয়ে গেছে

ভুলেই গেছি -

এসব ঘটনায় তিরোধানদিবস কখনো বদলে যায় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।