ঋণঃ জাতিস্মর
তোমার জন্যে ভিক্টোরিইয়ায় জল ছুঁয়ে যায়
তোমার জন্যে লালন আমি
বসে দেখছি,ফিরিঙ্গিরাও ভালো বাংলা বলতে পারে।
বলতে পারার প্রাদেশিকতায়
আমিও আবার স্বপ্ন গাঁথি।
তোমার জন্যে ভিক্টোরিয়ায় জল ছুঁয়ে যায়
তোমার জন্যে ফাঁসির দড়ি
চারুমজুমদার ওই গোপন ঘরে
রক্ত আর নিশানবোধে
ভারতবর্ষ ওই ভেসে যায়।
তোমার জন্যে ভিক্টোরিয়ায় জল ছুঁয়ে যায়
তোমার জন্যে দিল্লির নির্বাচন
তোমার জন্যে ৪২ নেবে আসে নন্দিগ্রামে
আমি তবু বুঝতে পারিনা
দালালেরা কি করে সমাজ চালায়।
তোমার জন্যে ভিক্টোরিয়ায় জল ছুঁয়ে যায়
মাইক্রোসফটের ইন্টারভিউ
আমি দেখেছি কিভাবে নোকিয়াকে স্যামসাঙ্গ হারায়
চিন আর আমেরিকার পার্থক্য করতে পারিনা,বলে
আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি।
তোমার জন্যে ভিক্টোরিয়ায় জল ছুঁয়ে যায়
পাগল হয়ে যায় প্রজাপতির ছানা
আর আলুর দাম বাড়ে সোনার মতো।
আমার তোমার পেটের সোনা রয়েছে দেখে
আর দ্বিতীয় মুদ্রন হবে না।
তোমার জন্যে ভিক্টোরিয়ায় জল ছুঁয়ে যায়
আমার জিভ দিয়ে অন্ধকার ;
যদিও অন্ধকারের ভিতর শয়তান থাকে না।
তাই তোমার গায়ের রং আমার মাথার চুল
তাকে রাস্তা দেখিও না।
তোমার জন্যে ভিক্টোরিয়ায় জল ছুঁয়ে যায়
টিটোয়েন্টিতে জেতায় কোহলি বিরাট
আমি যদিও ছন্দ জানি না বলে দেখি
সব ঢপ দুন-ম্বরিরা ভাঙা চশমার মতো
সেমিকনডাক্টারের মতো,এলিয়েন ডোপ করছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন