মজ্জায় জমে আছে নির্লজ্জা,
চাঁদের ছায়া দোদুল্যমান, আক্রমণ শুধু নিজেকে
আমি বাউণ্ডুলে,আমার দুঃখে শেয়াল কুকুর কাঁদবে
সামনের কয়েকটা ডিফেন্ডার কাটাতে পারলেই
একটা গোল উজ্জ্বল পূর্ণিমা।
আকাশে সেলোটেপ জোড়া এরোড্রাম!
উন্নাসিক
তুমি, জড়োয়ার ঘ্রাণ নিচ্ছো
গোলাপ লাগানো ফিটনে চেপে যৌবনে নিশ্বাস ফেলেছি
ফিসফিসে চোখ, লুকিয়ে লোভ দেখিয়েছ বাঁশ পাতায়।
এখন বাগানের মালী! লোকচক্ষুর আড়ালে
ম্যান হোলে ফেলে আসা মানুষটাকে নিয়ে এখন
গভীর রাতে বুকের উপর মিসরীয় পিরামিড বসাই
সেখান থেকে বেরিয়ে আসে শয়ে শয়ে কাপড় জড়ানো রমণী
আমার ভ্যালেন্টাইন,যারা আমার এঁটো বাসন ধুয়ে দেয়
আমার ভ্যালেন্টাইন,যারা আমার এঁটো বাসন ধুয়ে দেয়
আমার কলম নিয়ে খেলা করে-
শেষরাতে একটা গভীর সুখটান,
বিরহী প্রেমিক মুখ পুড়িয়ে নীরবে পাল তুলে
চরকা খেতে খেতে মাথা দেয় ফ্যানে!
বিরহী প্রেমিক মুখ পুড়িয়ে নীরবে পাল তুলে
চরকা খেতে খেতে মাথা দেয় ফ্যানে!
ভাসা ভাসা জ্ঞানে খুঁজতে থাকি বাসনার পরাভূত-
ভয় করে, বর্ণমালার বরমালা ফাঁস হলে
পাবলিক প্রসিকিউটর দাঁড় করাবে আদালতে,
পাথর ঠুকে তালিবানি কায়দায় ললাটে লাগিয়ে দেবে নপুংসকের দাগ
পাবলিক প্রসিকিউটর দাঁড় করাবে আদালতে,
পাথর ঠুকে তালিবানি কায়দায় ললাটে লাগিয়ে দেবে নপুংসকের দাগ
তুমি বিজয়ী হবে,আমি হব জ্বলন্ত রূমাল
ওই তো দুটো বাঁশ দেখা যাচ্ছে মাঝে গলাতে পারলেই
বাকিরা আমাকে কাঁধে তুলে কৃষ্ণ বানাবে,
আর আমি পিয়াসু কণ্ঠে গেয়ে উঠবো
আর আমি পিয়াসু কণ্ঠে গেয়ে উঠবো
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা!


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন