আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

কাব্যগ্রন্থ-আলোচনাঃ উল্কা


কাব্যগ্রন্থঃ তাদের গাঢ়তা থেকে একটি নীল রঙ কীভাবে বাদ পড়ে যায়
কবিঃ রাজর্ষি চট্টোপাধ্যায়
প্রকাশকঃ ৯য়া দশক
মূল্যঃ ৬০ টাকা

       
       কৌতূহলী চোখ সেই সব খুঁজে বেড়ায় যা তার প্রতিদিনকার যাপন দৃশ্যে বেশ খানিকটা আলাদা। বলা যেতে পারে একরাতে কলকাতা শহরটা আচমকা জঞ্জাল মুক্ত হওয়ার মতো। পথ চলতে চলতে থমকে যাওয়া সেই সরু গলিটার সামনে যার গায়ের দুর্গন্ধ আবর্জনা কোথায় ভ্যানিশ হয়ে পরিণত হয়েছে ঝকঝকে তকতকে রাস্তায়। না আমি এলাকায় নির্বাচনী বক্তৃতা দিচ্ছি না। লম্বায় নয় ইঞ্চি, চওড়ায় সাড়ে তিন ইঞ্চি একটা কবিতার বই আমাকে দিয়ে এসব লিখিয়ে নিচ্ছে। বইটার পাঠ প্রতিক্রিয়া লিখতে বসে এটা আরও ভালোভাবে অনুভব করলাম যে কবিতাগুলো আমাকে সম্মোহিত করেছে। কথায় আছে ডোন্ট জাজ বুক বাই ইটস কভার কিন্তু এখানে কভার দিয়ে ভালো মতোই বই সম্পর্কে ধারণা জন্মায়। একদম হট্কে আইডিয়ার প্রচ্ছদটি করেছেন শমিত রায়। সে জন্য প্রথমের তাকে টুপি খোলা অভিনন্দন। কবি রাজর্ষি চট্টোপাধ্যায়ের এই অত্যাশ্চর্য কাব্যগ্রন্থটির নামতাদের গাঢ়তা থেকে একটি নীল রঙ কীভাবে বাদ পড়ে যায় যে গাঢ়তায় সমস্ত রঙ গুলে যায় সেখান থেকে কবি নীল রঙটির অনুপস্থিতি শুধু কাব্যিক নয় সরল বক্র রৈখিক জীবনেও অনুভব করেছেন তার প্রভাব পড়েছে প্রতিটি কবিতার চরণে। যারা সাবলীল ভঙ্গিমায় ছুটে বেড়িয়েছে এই বইটির মধ্যে। বিনোদন সম্মোহন রসাস্বাদন এর এক লা জবাব ব্লেন্ড!
         “এটি সেই একজনের জন্য যে কেউ ছিলো না/ এটি সেই কারোর জন্য নয় যে একজন ছিলো

              এ যেন এক ঘোর লাগানো প্রাপ্তি। পুরোটাই স্মৃতি কিছুটা মধুর কিন্তু একফোঁটাও বিভ্রান্তি নয়। ছাদের গায়ে বারান্দা/এবার ছায়াপথে বিমন বিমনা/ বিমন কোনো যান নয়, সফরসঙ্গী নয়”- এক ঈর্ষনীয় একাকীত্ব। কবির হাতের উন্মুক্ত মুঠোয় ক্রমাগত রোল খাচ্ছে ডাইস। যার এক পিঠের সাথে অন্য পিঠের মুখ দেখাদেখি নেই সবার মধ্যে একটাই মিল সকলেই ভিন্ন সংখ্যক পুটের সমষ্টি-অস্তি থেকে অস্তিত্বময়তার কাছে/ ছুটছে মাঘমাস/ বলেছিল/ এক ঋতুর অনন্য শীত একটি কবিতার বিশেষ বৈশিষ্ট্য ধরা পড়ে তার গঠন শৈলী এবং যাপনদৃশ্যে। বেশ অন্য সুগন্ধে ! যেন পাঠকের পায়ের তলার মাটি আচমকাই বদলে দেয় খানিক বিপ্লব আবার খানিক অ্যাডভেঞ্চার মাখা সূর্যচাপা দিন আর জ্যোৎস্না গোলা রাত- “দোরগোড়ায় জলপাই উর্দির জীপ/ আমরা ফ্রন্টে যাবোএই অভিযান একার নয় কুরবানিও না তাই খোলা মুঠো থেকে বেরিয়ে আসে ভ্যাদভ্যাদে আহুতিলোল আগুনে/ উৎসর্গ খামারের সর্বোচ্চ পশু সমাজ প্রকৃতির অনন্য রূপে লাস্যে ভরপুর কবির লেখনী যেখানে এসেছে গাণিতিক পরিভাষা। এই সম্পাদ্য আসবেনা কোন অঙ্ক পরীক্ষায় যেখানে লেখা থাকবে- “দেওয়ালহীন ঘর তোল/ কমলা মেঘ টেনে মাথার ওপর বসাও/ একটা লোক আঁকো, দীর্ঘ বিনুনিবাঅধিবৃত্ত অংকন করো যার কোনো উপপ্রান্ত নেই...” আবার “...গ্রহের বহিস্থ বিন্দু থেকে পাতাল ভূমিকেও যেন নিপাতনে বিদ্ধ করা যায়।শুধু কবিতার বাক্যে নয় শব্দ গঠন সমান ভাবে ভাবায়।একটি ধর্ষণ, খুব স্ট্রবেরী/ হঠাৎ বৃষ্টির পর রামধনু হলোএখানে কোন সরল রৈখিক ভাবনা নয় ভাবনা জাল তৈরি হয়। শাখা প্রশাখায় অসংখ্য সম্ভাবনা। স্ট্রবেরী থেকে অ্যাসিডে পোড়া লাল আকাশ যেন টিভি স্ক্রিনে হলিডে বলে আটকে দেয় চোখ।ডুমস ডে তে একটিই খেলা,/ মাইন অথবা মাইন্ড ব্লোইংআনওয়ান্টেড ভড়াসগুলোর এমন চমকপ্রদ রূপ কবিতার উচ্চতা হাজার গুন বাড়িয়ে দেয়। যে সব পঙক্তি আরও আকর্ষণ করে কবিতার ব্ল্যাকহোলে-বালিশ থেকে ঝুলে থাকছে মাথা/ কিডিং?”, “আম আঁটির ভেঁপু থেকে গাছেদের স্বর/ সরবলিপি”, হাট্টিম আর মাট্টিম উপপাদ্যের পাতায় জ্যা”, “কাহিনীর আদিম ঈভেরা বিনম্র সৎকার শেষে/ ওম তাপ সঙ্ঘরামে সান্ধ্যধ্বনি/ স্নায়ুপথে হৃদিরুবা রণিত দীর্ঘ হলেও অতি দীর্ঘ নয় কবিতাগুলি এবং সুখপাঠ্য। কবিরসমাপতনের আগে--পরেকবিতার মধ্যে ইংরেজি বাংলা সমন্বয়ে তৈরি হয়েছে ফ্যান্টাসি-“a deep faint coat/ her lashing eye and flying heels/ in empty square/ angles of blues...” তারপর ক্লাইম্যাক্স-“every flight is constant, only the reciprocal” আর “smears the blood in some long lost vein/ with richest ore” আর অবশেষে ডিসলভand I dip into dead hour of night”

                  এই বইয়ের শেষ কবিতাটি বাকিগুলোর থেকে বেশ আলাদা পাঠকের সামনে অনন্ত স্পেসের পর একটু সরাসরি কাব্যিক আত্মপ্রকাশ- “বাবা আজ তিন রাত্রি বাড়ি নেই/ কথা কাটাকাটি শোনা যাচ্ছে না”, কবিতার নামবাবা
                  

                  কবির ১৫ টি কবিতাই শিরোনাম যুক্ত এবং পাঠকের কাছে শিরোনাম উল্লেখ না করার কারণ একটাই, শিরোনাম দিয়ে শুধু ভালো লাগার কবিতাটি পড়ার থেকে সমস্ত কবিতা পড়ে খুঁজে দেখুন আমার এই পাঠপ্রতিক্রিয়াটিতে উল্লিখিত ছাড়াও আপনার পছন্দের আরও লাইন রয়েছে সেখানে। একটি অন্য ধরনের দেখতে এবং পড়তে বইটির জন্য কবিকে অনেক ধন্যবাদ। আশা করি এমন উপহার
পাঠক ভবিষ্যতে আরও পাবে                     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।