আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

কবিতাঃ গহ্ফার কাঠ জনিত সতর্কবার্তা/রোহণ কুদ্দুস


অবিলম্বে জাহাজের দিকে এগোতে থাকুন সারিবদ্ধ নারী
যারা মশালবাহী আপনাদের জন্যে বিশেষ কুপন বিতরণ
করা হচ্ছে পিচগাছের নিচের কাউন্টারে এবং পুরুষ
যারা সদ্য যুদ্ধ এবং বিমাণ আক্রমণে পা হারিয়েছেন
হাত চোখ কশেরুকা বা তর্জনী
আকাশের দিকে অবশিষ্ট শরীর তুলে উচ্চারণ করুন
                      ফেরাউন, ফেরাউন, ফেরাউন

দিব্যরথের সামনে নীলাভ ডিটিজাল ঢেউ আঁকছেন যারা
ক্রিমসন পিতৃপুরুষের কফিনের দেওয়াল হয়তো
এই দশকে নয় অন্য কোনও সময়-জানালায় লাভাসূচক
সাবধানতা বয়ে যাবে আমাদের রেস্তোরাঁ পানশালা স্টুডিওর
কারপার্ক ধরে
          আসুন জাহাজ বানানোর কাজে হাত লাগাই যূথবদ্ধ
নারী যারা করুণাময়ী শ্রোণি মেলে ধরেছেন বরাবর এবং
পূবের জঙ্গল থেকে ফিরে আসা পুরুষ

পঞ্চম কেতাব রচিত হচ্ছে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।