গ্রুপ ফটো, যেকজন বাদ পড়ে রোজ
চিঠি ওড়ে, -নিখোঁজ, নিখোঁজ;
তারা সেই সন্ধ্যের পর, ঢেকে রাখা পাঁচিল ডিঙিয়ে
ভীড় করে বুকে।
যদি বলি আধফোটা আলো
চুরি করে নিয়েছে শামুকে?
জানি, তুমি বুঝেও বুঝবে না।
বসন্ত, তোমাকে তাই আবির দিলাম
গাছের কতরে যেমন, নিসঙ্গ ভাবুক বেড়ালেরা
আসর জমায়।
যেমনি কৃষ্ণচূড়া আগুন ধরিয়ে রাখে প্রেমিকের বুকে
দাউ দাউ কেরোসিন জ্বলে,
যেভাবে নরম হাত জল ছুঁলে শুদ্ধ হয়ে যায়
বসন্ত, সময় এলো, ভোটে নামো।
কঠিন রাস্তায়।
জিল নেই? দু চারটে সমুদ্র এঁকে দাও
পাথরের বুকে।
আলো নেই? একঝাঁক পলাশ ঝরাও।
রঙিন উপত্যকা, যদি রঙ মুছে যায়
তাও জানি ভুল;
বসন্ত, তোমার হয়ে প্রচারে নেমেছে আজ
অজস্র শিমুল।


vishon valo as always
উত্তরমুছুন:) Dhonyobaad!
মুছুনDurdanto..
উত্তরমুছুনDhonyobaad
মুছুনঅসাধারণ
উত্তরমুছুন