আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

কবিতাঃ মুকুলিত অন্ধকারে / ইন্দ্রনীল সেনগুপ্ত


মহাশয় আমি যেটা বলতে চাইছিলাম কিন্তু পারছিলাম না,
পারব কিনা জানি না,
পারলে পরেও আপনি শুনবেন কিনা,
শুনলেও বুঝবেন কিনা,
এই সব সাত পাঁচ ভেবে এই ভ্যানতারা,
আমি যেটা বলতে চাইছিলাম,
এজন্যই বলতে পারছিলাম না

মহাশয় আমি যেটা বলতে চাইছিলাম কিন্তু পারছিলাম না,
তাহল একটা স্তর বিন্যাসের কথা,
তাহল আপনার আমার আলাদা আলাদা লেভেলের কথা,
তাহল মোটামুটি একই উচ্চতায় থাকলেই,
একে অপরকে দেখতে শুনতে পায়,
নয়ত কথা ভাসে হাওয়ায়,
এবং হারিয়ে যায়

মহাশয় আমি যেটা বলতে চাইছিলাম কিন্তু পারছিলাম না,
আপনার বাক্যগুলো অত্যন্ত দ্যুতিময়,
বিকীর্ণ, বিস্ফোরিত, বিচ্ছুরিত, বিস্তৃত আলো
আপনাকে অত্যন্ত মহান করেছে,
একটা বর্ম আপনাকে ঢেকে ফেলেছে,
একটা চশমা চশমার রঙ
ঢেকে ফেলেছে আপনার চোখ-
শুনতে পাবেন কি আমার কথা বর্মের ঘেরাটোপে,
দেখতে পাবেন কি আমাকে চশমার ফাঁকে?

মহাশয় আমি দেখে আপনাকে কিছু বলতে চেয়েছিলাম,
মুকুলিত অন্ধকারে আকুলভাবে হাত নেড়ে নেড়ে,

আপনাকে ডেকে কিছু বলতে চেয়েছিলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।